বগুড়ায় শতাধিক দুস্থ পরিবারের মাঝে ডা. বিটুর আর্থিক সহায়তা প্রদান
ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সাবগ্রামে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের স্বাবলম্বী করার অংশ হিসেবে শতাধিক পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আনোয়ারুল কাদির বিটুর উদ্যোগে এই কল্যাণমূলক কর্মসূচি পরিচালিত হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাবগ্রাম চক আলম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দুস্থ ও পীড়িত মানুষের মুখে হাসি ফোটানো এবং সামাজিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতেও সাধারণ মানুষের সেবা ও জীবনযাত্রার মানোন্নয়নে সাহায্য অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি মমিনুর রশীদ শাইন, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন এবং ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা সুবিধাভোগী শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এআইএল/সকালবেলা