ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান পদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ কামরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিআরডিবি অফিস মিলনায়তনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৭৫ জন। এর মধ্যে ৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং একটি ভোট বাতিল বলে গণ্য হয়।
ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুল ইসলাম ‘চেয়ার’ প্রতীকে ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোল্লা মিজানুর রহমান ‘আম’ প্রতীকে পেয়েছেন ২৩ ভোট। ভোটগ্রহণ শেষে উপস্থিত ভোটার ও স্থানীয় সুধীজনদের সামনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই।
নির্বাচন পরিচালনার দায়িত্বে আরও নিয়োজিত ছিলেন বাগেরহাট জেলা সমবায় অফিসের অডিট কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও বিআরডিবি উপজেলা কর্মকর্তা লাবনী আক্তার। নবনির্বাচিত চেয়ারম্যান কামরুল ইসলামকে স্থানীয় সমবায়ীরা অভিনন্দন জানিয়েছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ