বেলকুচিতে 'রিও ক্লোথিং' এর শো-রুম উদ্বোধন

বেলকুচিতে 'রিও ক্লোথিং' এর শো-রুম উদ্বোধন

মোঃ সেরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতীতে আধুনিক ও মানসম্মত তৈরি পোশাকের ব্র্যান্ড "রিও ক্লোথিং"-এর নতুন শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী বাজারের ইউসিবি ব্যাংকের সামনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ শো-রুমের যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ফিতা কেটে শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এখন থেকে এই শো-রুমে ক্রেতারা সমসাময়িক ফ্যাশন ও রুচিসম্মত বিভিন্ন ধরনের তৈরি পোশাক সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারবেন বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর ও বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতির সহ-সভাপতি মহর আলী প্রামানিক, বেলকুচি পরিবেশক সমিতির সভাপতি হাজী আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নয়ন কুমার ঘোষ বলেন, আমাদের অঞ্চলের সাধারণ মানুষকে উন্নত মানের পোশাক কেনার জন্য সাধারণত ঢাকা, সিরাজগঞ্জ শহর কিংবা পার্শ্ববর্তী অন্যান্য জেলা-উপজেলায় যেতে হয়। এলাকার মানুষের এই ভোগান্তি লাঘবের কথা চিন্তা করেই আমরা বেলকুচিতে "রিও ক্লোথিং"-এর এই উদ্যোগ নিয়েছি। এখানে নারী, পুরুষ ও শিশুদের জন্য অত্যন্ত আধুনিক ও রুচিসম্মত সব ধরণের পোশাকের বিশাল সংগ্রহ রয়েছে। ক্রেতারা তাদের পছন্দসই পোশাক সুলভ মূল্যে এখান থেকেই কিনতে পারবেন বলে আমরা আশাবাদী। তিনি আরও জানান, ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে ভবিষ্যতে এখানে আরও বৈচিত্র্যময় পোশাকের সংযোজন করা হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন