কিশোরগঞ্জ বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলার আসামি তরিক গ্রেপ্তার
মিঠামইন প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলার অন্যতম আসামি তরিক মোমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঘাগড়া এলাকায় দুর্ধর্ষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলার পর থেকে আসামি তরিক মোমেন দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) তাঁর অবস্থান নিশ্চিত করে ঘাগড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
এআইএল/সকালবেলা