ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় ‘মরা কাঁকড়া খাল’ পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে এই খনন কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে, নবপল্লব প্রকল্পের আওতায় ও সিএনআরএস-এর বাস্তবায়নে এই উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর শাসনকালে খাল খনন প্রকল্পের মাধ্যমে দেশে কৃষি বিপ্লবের সূচনা করেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বিএনপি ক্ষমতায় এলে এই জনকল্যাণমূলক কাজ পুনরায় শুরু করা হবে। সেই প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবেই আজ বড়লেখায় এই খনন কাজ শুরু হলো।
অনুষ্ঠানে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা এই খালটি পুনঃখননের ফলে ওই অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থার আমূল উন্নয়ন ঘটবে। এতে স্থানীয় কৃষকরা সেচ সুবিধা পাওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে অকাল বন্যার হাত থেকেও রক্ষা পাবেন বলে আশা করা হচ্ছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ