কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ
কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পালিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে ও কালীগঞ্জ পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে অভিযানের সূচনা ঘটে।

অভিযানকালে উপজেলা পরিষদ চত্বর, হাসপাতাল প্রাঙ্গণ, বাসস্ট্যান্ডসহ জনবহুল এলাকার ঝোপঝাড় পরিষ্কার ও বর্জ্য অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলামের নেতৃত্বে অভিযানে উপজেলা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। ইউএনও কামরুল ইসলাম ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি পরিবারকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন