চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ণ
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
ছবি : বাসস

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবরকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আজ শনিবার র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৮ জুন র‌্যাব-৭ এর একটি অভিযানিক দল সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলী আকবর (২৬) সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার বাসিন্দা এবং আলী আহমদের ছেলে।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, সীতাকুণ্ড থানার র‌্যাব হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আলী আকবর জঙ্গল সলিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৩৫৩, ৩৩২, ২২৪, ২২৫, ৩৩৩, ৩০৭, ৩৮৬, ৩৬৪, ৩৪২, ৪২৭, ৩০২ ও ৩৪ ধারায় দায়ের হওয়া মামলার তদন্ত চলমান রয়েছে।

র‌্যাব কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলী আকবরকে আজ সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: বাসস

মন্তব্য করুন