ছবি নিয়ে বিভ্রান্তি, পরিষ্কার করলেন ন্যানসি-কন্যা রোদেলা
বিনোদন ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির কন্যা রোদেলার একটি ছবি ঘিরে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছে। পরে আরেকটি পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।
শুক্রবার রোদেলা তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, তার কোলে একটি শিশু। ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ’। ছবিটি ঘিরে অনেকেই ধারণা করেন, তিনি মা হয়েছেন। মন্তব্যের ঘরে এ নিয়ে নানা প্রশ্নও ওঠে।
শনিবার আরেকটি পোস্টে বিভ্রান্তি দূর করেন রোদেলা। সেখানে তিনি তার মামা ও শিশুটির সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, শিশুটি তার মামাতো বোন।
পরে মন্তব্যের ঘরে অনেকেই জানান, দ্বিতীয় পোস্টের পর তাদের বিভ্রান্তি দূর হয়েছে। তবে প্রথম পোস্টেই বিষয়টি পরিষ্কার থাকলে এমন ভুল বোঝাবুঝি হতো না বলে মত দেন অনেকে।
রোদেলা নাজমুন মুনিরা ন্যানসির প্রথম সংসারের কন্যা। তিনি মায়ের মতোই সংগীতচর্চায় যুক্ত। এরই মধ্যে তার একাধিক গান প্রকাশিত হয়েছে।
|