‘ইসরাইলি হামলার জবাব দেওয়ার পূর্ণ অধিকার রাখে হিজবুল্লাহ’

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ
‘ইসরাইলি হামলার জবাব দেওয়ার পূর্ণ অধিকার রাখে হিজবুল্লাহ’
হাসান ফাদলাল্লাহ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরাইলের অব্যাহত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিরোধ গড়ে তোলার এবং যেকোনো হামলার জবাব দেওয়ার ‘পূর্ণ অধিকার’ রয়েছে বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ।

শনিবার (২০ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও মূল বিষয় হলো শত্রুপক্ষ যেন তা সম্পূর্ণভাবে সম্মান করে এবং লেবাননের গ্রাম ও এলাকায় নতুন করে কোনো হামলা না চালায়।

তিনি অভিযোগ করেন, ইসরাইল স্পষ্টতই আক্রমণকারী ও দখলদার শক্তি হিসেবে আচরণ করছে। তাই লেবাননের ভূখণ্ডে যেকোনো হামলার জবাব দেওয়া প্রতিরোধ যোদ্ধাদের আইনগত ও নৈতিক অধিকার।

ফাদলাল্লাহ আরও বলেন, যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরাইলি হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি আবারও উত্তেজনার দিকে যাচ্ছে।

লেবাননের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পরপরই এমন ঘটনা সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।


সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন