দিনাজপুরে ভারতীয় নেশাজাতীয় ড্রাগ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ণ
দিনাজপুরে ভারতীয় নেশাজাতীয় ড্রাগ উদ্ধার

তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় মাদক ও নিষিদ্ধ ইনজেকশন জব্দ করা হয়েছে।

প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৬ আগস্ট ২০২৬, রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার উপদইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ৩৪২/৩-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত এমন কঠোর অবস্থান বজায় রাখবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন