কিশোরগঞ্জের উন্নয়নে জেলা পরিষদে প্রশাসকের সভাপতিত্বে বৈঠক

কিশোরগঞ্জের উন্নয়নে জেলা পরিষদে প্রশাসকের সভাপতিত্বে বৈঠক

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের সভাপতিত্বে পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পরিষদের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং জেলার সার্বিক সমৃদ্ধিতে ভবিষ্যৎ জনকল্যাণমূলক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সভাপতির বক্তব্যে প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান জেলার উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ সময় জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতে শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়ে নতুন নতুন জনবান্ধব প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সভার শুরুতে জেলা পরিষদের সদস্যবৃন্দ সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানকে ফুলের তোড়া দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনিও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোস্তারী কাদেরী, পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সকলের সক্রিয় অংশগ্রহণে সভাটি অত্যন্ত ফলপ্রসূভাবে সম্পন্ন হয়।

আরএম/

মন্তব্য করুন