জুরাইনে আধুনিক ও দ্বীনি শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘বাইতুর রাশাদ মাদরাসা’

জুরাইনে আধুনিক ও দ্বীনি শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘বাইতুর রাশাদ মাদরাসা’

নিজস্ব প্রতিবেদক: একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় পবিত্র কুরআন-সুন্নাহর জ্ঞান এবং আধুনিক জেনারেল শিক্ষার এক অপূর্ব সমন্বয়ে পরিচালিত রাজধানী ঢাকার পূর্ব জুরাইনের ঐতিহ্যবাহী ‘বাইতুর রাশাদ মাদরাসা’-তে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কওমি মাদানী নেসাব, দরসে নেজামী এবং জেনারেল সিলেবাসের সমন্বিত ধারায় এটি একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটিতে কিতাব বিভাগে মাত্র ০৬ বছরে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) ও ইন্টারমিডিয়েট সম্পন্ন করার সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে:

  • দাখিল/এসএসসি বিভাগ: হাফেজ ও কওমি ছাত্রদের জন্য পূর্বের সার্টিফিকেট ছাড়াই সরাসরি সরকারি বোর্ডে দাখিল পরীক্ষার সুব্যবস্থা।

  • হিফজ ও নূরানী: ইন্টারন্যাশনাল হিফজ বিভাগ, নাজেরা ও আদর্শ নূরানী মক্তব।

  • বিশেষ কোর্স: জেনারেল শিক্ষিতদের জন্য ‘সন্ধ্যাকালীন আলিম’ বিভাগ এবং ইংরেজি-গণিত-বিজ্ঞানে দক্ষতা বৃদ্ধির জন্য স্পেশাল ফাউন্ডেশন কোর্স।

মাদরাসাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ও দেশবরেণ্য ওলামায়ে কেরামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত। এখানে আরবির পাশাপাশি ইংরেজি, বাংলা, ইতিহাস ও ভূগোলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণে কথা বলা ও নিয়মিত রোজনামচা লেখার প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া মেধাবী ছাত্রদের জন্য সৌদি আরব, দুবাই ও তুরস্কসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।

শিক্ষার্থীদের জন্য রয়েছে মানসম্মত আবাসন ও উন্নত খানার ব্যবস্থা। তাজবিদ ও লাহনের মশকের জন্য ব্যবহার করা হয় আধুনিক কম্পিউটারাইজড পদ্ধতি। ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য বিশেষ রেজিস্ট্রেশন সুবিধা চালু রয়েছে।

ঠিকানা ও যোগাযোগ: ৯৩/এ, বাইতুর রাশাদ মাদরাসা, ক্যাপ্টেন মাঠ সংলগ্ন, মুরাদপুর মাদ্রাসা রোড, পূর্ব জুরাইন, কদমতলী, ঢাকা। যোগাযোগ: ০১৯২২৮১৫৪৪৪ (WhatsApp), ০১৭৫৯৫৫১৬১৬।

অভিভাবকদের উদ্দেশ্যে মাদরাসা কর্তৃপক্ষ জানায়, "আপনার সন্তান আমাদের কাছে আমানত। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা সচেষ্ট, যত্নবান ও আন্তরিক।"

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন