আরবি সাহিত্যের অনন্য নিকেতন: জামিয়াতুল আযীয আল ইসলামিয়া

আরবি সাহিত্যের অনন্য নিকেতন: জামিয়াতুল আযীয আল ইসলামিয়া
মাদরাসা প্রতিবেদক : আরবি কেবল একটি ভাষা নয়, এটি আল-কুরআন ও জান্নাতের ভাষা। এই ভাষার গভীরতা অনুধাবনের জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা। ঢাকার মোহাম্মদপুরে শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-এর স্মৃতিধন্য এলাকায় গড়ে উঠেছে 'জামিয়াতুল আযীয আল ইসলামিয়া'। বর্তমানে এটি আরবি ভাষা ও সাহিত্য চর্চার এক নির্ভরযোগ্য ঠিকানা।

প্রতিষ্ঠানটির প্রধান মুশররিফ হিসেবে দায়িত্ব পালন করছেন বরেণ্য সাহিত্যিক মাওলানা হাবিবুর রহমান মুনীর নদভী। আধুনিক পদ্ধতিতে আরবি শেখানোর ক্ষেত্রে তিনি দেশজুড়ে সমাদৃত। তাঁর সরাসরি তত্ত্বাবধানেই এখানে পরিচালিত হচ্ছে উচ্চতর আরবি সাহিত্য ও ভাষা বিভাগ। এখানে শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণ, কথোপকথন এবং আধুনিক লাহজায় উপস্থাপনার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

বিভাগের লক্ষ্য নিয়ে উস্তায মাওলানা নাঈম মাহমুদ বলেন, "আমাদের লক্ষ্য হলো একজন শিক্ষার্থী যেন দাওরা ফারেগ হওয়ার পর সাবলীলভাবে আরবি ইবারত পড়তে এবং যেকোনো বিষয়ে প্রবন্ধ লিখতে পারে। আমরা এখানে আধুনিক ও ধ্রুপদী আরবির এক চমৎকার সমন্বয় রেখেছি।"

ছাত্রদের মানোন্নয়ন নিয়ে উস্তায মাওলানা মুহসিন বিন মুঈন জানান, "সঠিক পরিবেশ ও সঠিক রাহবার পেলে আরবি শেখা অত্যন্ত আনন্দদায়ক। আমরা প্রতিটি ছাত্রের প্রতি ব্যক্তিগতভাবে নজর দিই। বিশেষ করে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আমাদের বিশেষ সহযোগিতার ব্যবস্থা রয়েছে।"

বর্তমানে এই প্রতিষ্ঠানে উচ্চতর আরবি সাহিত্য ও ভাষা বিভাগে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে ঘাটারচর চৌরাস্তা হয়ে শাইখুল হাদীস রহ.-এর মাকবারা সংলগ্ন ঠিকানায় যোগাযোগ করতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য কল করুন: ০১৬৭৯৭৫৮৮৫৫ অথবা ০১৭০৪০৬৫০০০ নম্বরে।

মন্তব্য করুন