ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত কিশোরগঞ্জের আকতার হোসেন পিয়াস
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের কৃতি সন্তান এবং বিএনপি মনোনীত সাবেক সফল চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়ার ভাতিজা আকতার হোসেন পিয়াস ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সহ-সাধারণ সম্পাদক পদে স্থান পান আকতার হোসেন পিয়াস।
আকতার হোসেন পিয়াসের এ নির্বাচনে কিশোরগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, ছাত্ররাজনীতিতে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে তিনি সংগঠনকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
এদিকে, নতুন দায়িত্ব পাওয়ায় আকতার হোসেন পিয়াসকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
|