গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি, সিলেট: এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুরে বিএনপির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, "সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।"
তবে অভিযোগের বিষয়ে স্থানীয় বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এই হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এআইএল/সকালবেলা