ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের গণজোয়ার আর কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি এম.আর ইসলাম স্বাধীন। তিনি বলেন, “আগামী নির্বাচনে শিবগঞ্জ থেকে মীর শাহে আলম দলীয় প্রধান তারেক রহমানের পরেই দেশের সর্বোচ্চ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন, ইনশাআল্লাহ।”
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় শিবগঞ্জের রায়নগর মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম.আর ইসলাম স্বাধীন তাঁর বক্তব্যে আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে। দেশের মানুষের আশা-ভরসার প্রতীক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। শিবগঞ্জের মাটি ও মানুষের নেতা মীর শাহে আলম বিপুল ভোটে জয়ী হয়ে তাঁর হাতকে শক্তিশালী করবেন।”
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মীর শাহে আলম। তিনি দেশ পুনর্গঠনে তারেক রহমানের দেওয়া বিভিন্ন পরিকল্পনা ও উন্নয়নমূলক রূপরেখা সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। তিনি বলেন, শিবগঞ্জের মানুষের অধিকার রক্ষা ও উন্নয়নের জন্য তিনি আমৃত্যু কাজ করে যাবেন।
রায়নগর ইউনিয়ন বিএনপি আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে বিকেলে থেকেই রায়নগর মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। চারটি ভোটকেন্দ্র এলাকার কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ ভোটার মিছিলে মিছিলে সমাবেশস্থলে সমবেত হন। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ