যুবলীগ নেতা ও মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ
যুবলীগ নেতা ও মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৫ নভেম্বর) রাতে পল্লবী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের অভিযোগ, রাজধানীর মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকায় অর্থের বিনিময়ে পোশাকশ্রমিকদের সংগঠিত করে সহিংসতা, হামলা এবং ভাঙচুরের পরিকল্পনায় তসলিম চৌধুরী জড়িত ছিলেন। এ ছাড়া একই ঘটনায় তাঁর শ্যালকের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এআইএল/সকালবেলা