সরিষাবাড়ীতে বৃষ্টির মধ্যে বিএনপির বিজয় র্যালি
তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর: "জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) প্রবল ঝড়ো বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে বিশাল র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি পৌরসভা কার্যালয়ের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার শামীম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ কে এম ফয়েজুল কবীর তালুকদার শাহিন।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নমুখী বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের সর্বদা সাধারণ জনগণের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।"
এআইএল/সকালবেলা
|