গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ণ
গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

সকালবেলা প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত রয়েছেন।

এ ছাড়া বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ অংশ নিয়েছেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন