রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ণ
রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার

মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) পৃথক অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলার ৭ জন এবং অন্যান্য অপরাধমূলক মামলার ৫ জন আসামি রয়েছেন। গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান জানান, পুলিশ কমিশনারের নির্দেশে অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। নগরবাসীকে নিরাপত্তা প্রদান এবং মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন