ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রাজধানী ঢাকার আটটি স্থানে আজ সোমবার জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে গতকাল রোববার তিনি ঢাকার ছয়টি স্থানে জনসভা করেন।
বিএনপি সূত্র জানায়, আজ তারেক রহমান তার নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনসহ মোট আটটি জনসভায় অংশ নেবেন। কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
এরপর দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, বেলা ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডে, বেলা ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে, বেলা ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, বিকেল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন–দয়াগঞ্জ রোডে, বিকেল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
এর আগে রোববার বিএনপি চেয়ারম্যান রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক জনসভায় বক্তব্য রাখেন। কর্মসূচির অংশ হিসেবে তিনি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইসিবি চত্বর, পল্লবী, মিরপুর-১০, মিরপুর মডেল থানা এলাকা, শ্যামলী এবং বাড্ডার সাঁতারকুল এলাকায় জনসভায় অংশ নেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ