অপতথ্য ছড়ানো রুখতে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জামায়াত আমিরের

অপতথ্য ছড়ানো রুখতে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসন্ন নির্বাচনকে ঘিরে দেশে অপতথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ভোটারদের বিভ্রান্ত না হয়ে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

​আজ বুধবার দুপুরে জামায়াত আমির তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই আহ্বান জানান। 
জামায়াত আমির লিখেছেন, ‘প্রিয় সহকর্মীবৃন্দ ও দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।’

​জামায়াত আমির আরও লিখেছেন, ‘ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।’

​আই.এ/সকালবেলা

মন্তব্য করুন