রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সামজাদ জসি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধানের শীষের প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে উপজেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৭টায় নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ বাস স্টেশন সংলগ্ন গণঅধিকার পরিষদের কার্যালয়ে এক সভার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

সমর্থন পাওয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি বলেন, "গণঅধিকার পরিষদের এই আনুষ্ঠানিক সমর্থন আমাদের বিজয়কে আরও ত্বরান্বিত করবে। ইনশাআল্লাহ, নবীনগরবাসীর ভোটে আমরা নিরঙ্কুশ বিজয় লাভ করবো।"

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ, বিএনপি এবং উভয় দলের অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই ঐক্য নবীনগরের ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় সাধারণ ভোটাররা।

মন্তব্য করুন