ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
লালমনিরহাট জেলা প্রতিনিধি: নির্বাচনের ঠিক আগের দিন আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাইতে গিয়ে লালমনিরহাট-২ (কালীগঞ্জ ও আদিতমারী) আসনের বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুলের স্ত্রী আনোয়ারা বেগম স্থানীয় জনতার বাধার মুখে পড়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের বাবুরহাট হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে আনোয়ারা বেগমসহ কয়েকজন নারী বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইছিলেন। নির্বাচনের আগের দিন প্রচারণার নিয়ম না থাকায় স্থানীয়রা তাদের আটকে রেখে উপজেলা প্রশাসনকে খবর দেয়। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রার্থীর স্ত্রীসহ সঙ্গীরা মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।
কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রার্থীর নির্বাচনী কাজে ব্যবহৃত এজেন্টভুক্ত একটি গাড়ি থেকে ধানের শীষের হ্যান্ডবিল উদ্ধার করেন। নির্বাচনের আগে নিষিদ্ধ সময়ে প্রচারণার অভিযোগে প্রার্থীর পক্ষে বাবু বিধান চন্দ্রকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রার্থীর স্ত্রীকে ঘটনাস্থলে পাওয়া না গেলেও প্রচারণার তথ্য পাওয়ায় এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ