মাদারীপুরে ৩ আসনে পৌঁছে গেছে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম

মাদারীপুরে ৩ আসনে পৌঁছে গেছে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাদারীপুর জেলার নির্বাচনী প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। জেলার ৩টি সংসদীয় আসনের ৩৮১টি ভোটকেন্দ্রে আজ বুধবার সকাল থেকেই ব্যালট পেপার, ব্যালট বক্সসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। ১১ লক্ষ ৩৫ হাজার ৫৮২ জন ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যার মধ্যে পুরুষ ভোটার ৫ লক্ষ ৮৭ হাজার ৭১২ জন এবং নারী ভোটার ৫ লক্ষ ৪৭ হাজার ৮৫৮ জন। এছাড়া মাদারীপুরে ১২ জন তৃতীয় লিঙ্গের ভোটারও তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাদারীপুরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাঠে কাজ করছেন ৬০০ জন সেনা সদস্য, ১৭৭ জন বিজিবি সদস্যসহ পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য ১৩ জন করে আনসার সদস্য স্থায়ীভাবে মোতায়েন থাকবেন। এছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক টহল দিচ্ছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, একটি অবাধ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

মন্তব্য করুন