জামায়াত-এনসিপির দুর্গগুলো তছনছ হয়ে যাচ্ছে: গোলাম মাওলা রনি

জামায়াত-এনসিপির দুর্গগুলো তছনছ হয়ে যাচ্ছে: গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন, বিএনপি সরকারের ক্ষমতায় আসার পর দ্রুতগতিতে পরিবর্তন বাস্তবায়িত হচ্ছে। 

তিনি বলেন, “বিএনপি সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো কার্যকর করতে তারা দৃশ্যত তৎপর। মন্ত্রিপরিষদে আগের স্থবিরতা এবং প্রশাসনিক ধীরগতি দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।”

​গোলাম মাওলা রনি ইউটিউবে তাঁর চ্যানেলে আরও বলেন, “গত ১৭ মাসে জামায়াত ও এনসিপি যে ধরনের রাজনৈতিক দুর্গ তৈরি করেছিল, সেগুলো এখন ধ্বংস করার প্রক্রিয়া চলছে। অনেক প্রভাবশালী নেতা নিজে থেকে চলে গেছেন এবং কিছু ক্ষেত্রেই সরকার তাঁদের কার্যকারিতা কমিয়ে দিয়েছে।” 

তিনি উল্লেখ করেন, “গত দুই দিনের মধ্যে বিএনপি প্রশাসনিক ও স্থানীয় পর্যায়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। পুলিশ, সিটি করপোরেশনসহ অন্যান্য প্রতিষ্ঠানে জামায়াত ও এনসিপির আধিপত্য অনেকাংশে শেষ হয়ে গেছে।”

​গোলাম মাওলা রনি বলেন, “টার্গেট করা অবস্থায় অনেক রাজনৈতিক প্রভাবশালী এলাকা থেকে সরানো হয়েছে, যা সরকার পরিবর্তনের দৃঢ় সংকল্পের প্রমাণ।”

​আই.এ/সকালবেলা

মন্তব্য করুন