তারেক রহমানের সঙ্গে সাত রাজনৈতিক দলের বৈঠক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ০৮:১০ অপরাহ্ণ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সাতটি রাজনৈতিক দলের নেতারা।
আজ বুধবার (২১ জানুয়ারি) গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি মিডিয়া সেল থেকে এ বৈঠকের কথা জানানো হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো হলো— বাংলাদেশের জাতীয় পার্টি, জনঅধিকার পার্টি, ন্যাপ ভাসানী, আমজনতা দল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, গণফোরাম ও গণতান্ত্রিক বাম ঐক্য।
আই.এ/সকালবেলা
|