গোপালগঞ্জ-০৩ আসনে জয়ের পথে এস এম জিলানী: বদলে যাচ্ছে সমীকরণ

গোপালগঞ্জ-০৩ আসনে জয়ের পথে এস এম জিলানী: বদলে যাচ্ছে সমীকরণ

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক সময়ের আওয়ামী লীগ দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জ-০৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে এবার জয়ের সুবাতাস বইছে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর পক্ষে। ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার মানুষের কাছে তিনি এখন ছায়ার মতো মিশে আছেন।

এই আসনে জিলানীর প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আঃ আজিজ, স্বতন্ত্র প্রার্থী ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক, গণ অধিকার পরিষদের আবুল বসার দাড়িয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ। তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোটালীপাড়া এলাকায় বড় একটি অংশ সনাতন ধর্মাবলম্বী ভোটার। বর্তমান পরিস্থিতিতে তাঁরা ইসলামপন্থী দলগুলোর প্রতি কিছুটা বিমুখ থাকায় তাঁদের ভোট প্রাপ্তিতে জিলানী সুবিধাজনক অবস্থানে রয়েছেন। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী ড. গোবিন্দ চন্দ্রকে ভোটারদের একটি অংশ ‘মৌসুমী প্রার্থী’ হিসেবে দেখায় তাঁর প্রতি আস্থার সংকট পরিলক্ষিত হচ্ছে।

টুঙ্গিপাড়ার সন্তান এস এম জিলানী বিগত কয়েক মাস ধরে এলাকায় সার্বক্ষণিক অবস্থান করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি মন্দিরে গিয়ে প্রসাদ রান্না ও বিতরণে অংশ নিচ্ছেন, আবার মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করছেন। এমনকি ফসলের মাঠে কৃষকের সঙ্গেও কুশল বিনিময় করতে দেখা যাচ্ছে তাকে। তাঁর এই অসাম্প্রদায়িক ও জনবান্ধব আচরণ হিন্দু-মুসলিম নির্বিশেষে সব শ্রেণির মানুষকে এক কাতারে নিয়ে আসতে সক্ষম হয়েছে।

কোটালীপাড়ার দলনিরপেক্ষ চিকিৎসক ডাঃ প্রেম রঞ্জন মন্ডল জানান, “শেখ হাসিনা চলে যাওয়ার পর এলাকায় এখন জিলানীর বিকল্প নেই। তিনি আমাদের পরীক্ষিত মানুষ, বিপদে-আপদে তাকেই পাশে পাওয়া যায়।” কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার জানান, এলাকায় ‘ধানের শীষের’ পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ১২ ফেব্রুয়ারি এই আসনটি তাঁরা তারেক রহমানকে উপহার দিতে পারবেন বলে শতভাগ আশাবাদী।

মন্তব্য করুন