রাজধানীর গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

রাজধানীর গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে তিনি ওই কেন্দ্রে ভোট প্রদান করেন। ঢাকা-১৭ আসন থেকে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এদিন সকাল সাড়ে ৯টার দিকে তারেক রহমান ভোটকেন্দ্রে পৌঁছালে সেখানে আগে থেকে সমবেত হওয়া বিপুলসংখ্যক নেতা-কর্মী তাকে স্বাগত জানান এবং বিভিন্ন স্লোগান দেন।

ভোট প্রদান শেষে তারেক রহমান নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। উল্লেখ্য, ঢাকা-১৭ আসনসহ সারা দেশের নির্বাচনী এলাকাগুলোতে আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোনো বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ কার্যক্রম চলবে। উৎসবমুখর পরিবেশে ভোটারদের উপস্থিতিতে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন সুষ্ঠু ভোট নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন