রাষ্ট্রদূত পদ থেকে তিন সেনা কর্মকর্তা প্রত্যাহার

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ণ
রাষ্ট্রদূত পদ থেকে তিন সেনা কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার তিন কর্মকর্তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। তাঁদের নিজ বাহিনীতে ফিরিয়ে নিতে চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রত্যাহারকৃত তিন সেনা কর্মকর্তা হলেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত এই তিন কর্মকর্তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে আনার লক্ষ্যে তাঁদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হলো। এ আদেশের মাধ্যমে রাষ্ট্রদূত হিসেবে তাঁদের দায়িত্ব পালনের সমাপ্তি ঘটল।

এআইএল/সকালবেলা