র্যাব বিলুপ্ত করে গঠিত হচ্ছে এসআরবি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি: এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে ‘এসআরবি আইন’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি নিশ্চিত করা হয়।
অনুমোদিত খসড়া অনুযায়ী, র্যাবের বিদ্যমান কাঠামো বিলুপ্ত করে এটি সম্পূর্ণরূপে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে। এর ফলে আইনশৃঙ্খলা রক্ষা ও বিশেষ অভিযান পরিচালনায় নতুন এই ইউনিটটি নতুন আইনি কাঠামোর আওতায় পরিচালিত হবে।
এআইএল/সকালবেলা
|