ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এখন সরকার ও নতুন মন্ত্রিসভা গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে একটি তথ্য জোরালোভাবে আলোচনায় এসেছে যে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নতুন সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী করা হতে পারে।
দলের গুলশান কার্যালয়ের বিশ্বস্ত একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে, রাষ্ট্র মেরামতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে অভিজ্ঞ নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত খাতকে আধুনিকায়ন এবং পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যেই তারেক রহমান এই মন্ত্রণালয়ের দায়িত্ব মির্জা আব্বাসের ওপর ন্যস্ত করার কথা ভাবছেন।
সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে মির্জা আব্বাস বেসরকারিভাবে ৫৭ হাজার ৯২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, মির্জা আব্বাস ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি এর আগেও একাধিকবার জাতীয় সংসদের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
সূত্রটি জানায়, বিএনপি যে গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছিল, তা বাস্তবায়নে মির্জা আব্বাসের মতো অভিজ্ঞ নেতার বিকল্প নেই। বিশেষ করে গৃহায়ন খাতে স্বচ্ছতা আনা এবং আধুনিক আবাসন নিশ্চিত করা তাঁর বড় লক্ষ্য হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা এই প্রবীণ রাজনীতিক দীর্ঘদিন ধরে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
যদিও আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার তালিকা এখনো প্রকাশিত হয়নি, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মির্জা আব্বাসের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং ঢাকার সাবেক মেয়র হিসেবে নগর উন্নয়নে তাঁর ভূমিকা তাঁকে গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য সবচাইতে যোগ্য প্রার্থী করে তুলেছে।
মারুফ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ