সোনারগাঁওয়ে পশুখাদ্য ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে পশুখাদ্য ব্যবসায়ীকে জরিমানা

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পশুখাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আফনান ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০-এর ধারা লঙ্ঘন করে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রি করার অপরাধে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানের সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মৎ নইফা বেগম, সহকারী কমিশনারের পেশকার মোঃ বায়েজিদ এবং সোনারগাঁও থানা পুলিশের টিম উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন