নজরুল বর্ষ ঘোষণা করে সরকারি গেজেট প্রকাশ

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ণ
নজরুল বর্ষ ঘোষণা করে সরকারি গেজেট প্রকাশ

অনলাইন ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্মানার্থে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে সরকার। প্রধানমন্ত্রীর পূর্বঘোষণা অনুযায়ী এক বছর মেয়াদি এই ‘নজরুল বর্ষ’ সংক্রান্ত প্রজ্ঞাপনটি আজ রবিবার (২১ জুন) জারি করা হয়।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ইস্যু করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ২৫ মে থেকে শুরু হয়ে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কালকে 'নজরুল বর্ষ' হিসেবে পালন করা হবে। এই ঐতিহাসিক ঘোষণাটি গত ২৫ মে থেকেই কার্যকর ধরা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত জাতীয় কবির জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে উদযাপনের ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সেই ঘোষণার আলোকেই আজ আনুষ্ঠানিকভাবে এই সরকারি গেজেটটি প্রকাশিত হলো।

মন্তব্য করুন