সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, স্পিকারের ধন্যবাদ
অনলাইন ডেস্ক: সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরে জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। দীর্ঘ বিরতির পর সংসদীয় কার্যক্রমে সক্রিয় হওয়ায় তাঁকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা সম্পন্ন করে দেশে ফেরেন মির্জা আব্বাস। গুরুতর অসুস্থতার দরুন দীর্ঘ সময় দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন তিনি।
সংসদ অধিবেশনে অংশ নেওয়ার পূর্বে সংসদ ভবনে অবস্থিত নিজ দাপ্তরিক কার্যালয়ে যান মির্জা আব্বাস। দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর কার্যালয়ে ফিরে তিনি প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পাদন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরবর্তীতে তিনি সংসদ অধিবেশনে যোগ দিলে স্পিকারসহ সহকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এআইএল/সকালবেলা