তিন মাসে প্রাণিসম্পদ খাত থেকে আয় ৩০৯ কোটি টাকা: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ণ
তিন মাসে প্রাণিসম্পদ খাত থেকে আয় ৩০৯ কোটি টাকা: প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: গত তিন মাসে প্রাণিসম্পদ খাত থেকে ৩০৯ কোটি টাকা আয় হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। দেশের মানুষের চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও সম্প্রসারিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

তিনি আরও জানান, দেশের গরুর মাংস মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার।

এআইএল/সকালবেলা