টানা চারদিন অতিভারি বৃষ্টির আভাস

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
টানা চারদিন অতিভারি বৃষ্টির আভাস
জাতীয় ডেস্ক: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ ঘনীভূত হওয়ার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা চারদিন ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৫ মে) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে।


শুক্রবার (১৫ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।শনিবার (১৬ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বাকি বিভাগগুলোর দু’এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। এদিনও ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতিভারি বর্ষণ হতে পারে। রোববার (১৭ মে) ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার (১৮ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির দাপট বজায় থাকবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে অথবা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

জান্নাত/সকালবেলা