ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর : মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ৩৯টি দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশে দাম বাড়ানো হয়নি। কৃষক ও সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (১৬ মার্চ ২০২৬) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে ‘কাটাখালী খাল’ (জিয়া খাল হিসেবে পরিচিত) পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে যারা বিমানের টিকিট কেটেও বিদেশে যেতে পারছেন না, তাদের টিকিটের মূল্য থেকে এক পয়সাও কর্তন না করে পুরো টাকা ফেরত দেওয়া হবে। এ ছাড়া ভিসার মেয়াদ জটিলতা নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী বলেন, “সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কড়ইতলা ও আইড়মারী হয়ে চিনারচর দশানী নদী পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই কাটাখালী খালটি খনন করা হয়েছিল। শহীদ জিয়ার সেই দূরদর্শী কৃষি বিপ্লবের পদক্ষেপকে সচল রাখতেই পুনরায় এই খনন কাজ শুরু হলো।”
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:
সুলতান মাহমুদ বাবু, সংসদ সদস্য (ইসলামপুর-২)।
মোস্তাফিজুর রহমান বাবুল, সংসদ সদস্য (জামালপুর-৩)।
ফরিদুল কবির তালুকদার শামীম, সংসদ সদস্য (জামালপুর-৪) ও জেলা বিএনপি সভাপতি।
অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেস আলী মামুন, সংসদ সদস্য (জামালপুর-৫) ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ