ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ইতিহাসে প্রথমবারের মতো রোভার স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ (PRS) অর্জন করতে যাচ্ছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী অনিক কুমার সাহা।
রোববার (১৫ মার্চ ) বাংলাদেশ স্কাউটস সদর দপ্তর থেকে প্রকাশিত এক চিঠিতে এ মনোনয়ন নিশ্চিত করা হয়। ২০২৪ সালের জাতীয় পর্যায়ের যাচাই-বাছাই শেষে সারা দেশে মাত্র পাঁচজন রোভার এই সম্মানের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। অনিক কুমার সাহা গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের একমাত্র প্রতিনিধি হিসেবে এই তালিকায় স্থান করে নিয়েছেন।
অন্যান্য মনোনীতরা হলেন:
রোভার মোসা: ফাতেমাতুন জোহুরা (ঢাকা বিশ্ববিদ্যালয়)
রোভার লিজন পাল (ঢাকা বিশ্ববিদ্যালয়)
রোভার মোঃ সজিব আলী (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)
রোভার অর্চি ঘোষ (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)
অ্যাওয়ার্ড অর্জনের অনুভূতি প্রকাশ করে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক কুমার সাহা বলেন:
"প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করা আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। এই অর্জন শুধু আমার একার নয়; এটি আমার প্রিয় বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ জেলা রোভারের অর্জন। যারা এই দীর্ঘ পথচলায় আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।"
গোপালগঞ্জ জেলা রোভার স্কাউটের সম্পাদক ও অনিকের ইউনিট লিডার মো. জুবাইর আল মাহমুদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন:
"প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড হচ্ছে একজন রোভারের সর্বোচ্চ স্বপ্ন। অনিক সিস্টেমিক রোভারিংয়ের মাধ্যমে এই ভার্সিটি থেকে প্রথম এই অর্জন বয়ে এনেছে। তার ইউনিট লিডার হিসেবে এটি আমার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয় এমন এক অনুভূতি। সে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।"
উল্লেখ্য, স্কাউট আন্দোলন তরুণদের নেতৃত্বগুণ বিকাশ এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে বিশ্বব্যাপী কাজ করে থাকে। অনিকের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্কাউটিংয়ের প্রতি আরও আগ্রহী করে তুলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ