প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সাক্ষাৎ।

স্টাফ রিপোর্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর বিদায়ী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

আজ বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানী ঢাকার সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের ভৌগোলিক সার্বভৌমত্ব রক্ষা, বঙ্গোপসাগরের সার্বিক সামুদ্রিক নিরাপত্তা, বাংলাদেশ নৌবাহিনীর সময়োপযোগী আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা হয়।

বৈঠককালে বিদায়ী নৌপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের দীর্ঘ কর্মজীবনের অসামান্য সাফল্য, বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক ও আধুনিক প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা এবং পেশাদার বাহিনী হিসেবে দলটির মর্যাদা আরও শক্তিশালী করতে তাঁর দূরদর্শী নেতৃত্ব ও বহুমুখী অবদানের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অন্যদিকে, দায়িত্ব পালনকালীন সময়ে অর্জিত সফলতায় সার্বিক প্রশাসনিক সহযোগিতা, সময়োপযোগী দিকনির্দেশনা ও আন্তরিক সমর্থন জোগানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী নৌপ্রধান।

মন্তব্য করুন