গাজী নজরুলের ভাইরাল ভিডিও ইস্যুতে ঢাবি শিক্ষিকা মোনামীর প্রতিক্রিয়া

প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ণ
গাজী নজরুলের ভাইরাল ভিডিও ইস্যুতে ঢাবি শিক্ষিকা মোনামীর প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্পর্শকাতর ও বিতর্কিত ভিডিও নিয়ে দেশজুড়ে চলছে ব্যাপক চর্চা ও তোলপাড়। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এই নিয়ে তীব্র সমালোচনার ঝড় ওঠার মাঝেই বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান ও হতাশা ব্যক্ত করছেন দেশের বুদ্ধিজীবী ও শিক্ষক সমাজের প্রতিনিধিরা।

এরই ধারাবাহিকতায় ভাইরাল ভিডিও বিতর্কে প্রকাশ্য প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)।

আজ বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে এই ঘটনা নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন তিনি।

ফেসবুক পোস্টে এই বিশ্ববিদ্যালয় শিক্ষিকা লেখেন:

"দুই দিন আগেই বলেছিলাম, দায়িত্বশীল হতে হবে। দুই দিন পর আজকে ফেসবুকে ঢুকে দেখি জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম..... Why!!! Simply why!!"

উল্লেখ্য, গত সোমবার (২০ জুলাই) রাত থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য গাজী নজরুল ইসলামের এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ফুটেজ ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তা নেটদুনিয়ায় ভাইরাল হয়ে চরম আলোচনার জন্ম দেয়।

ঘটনার পরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে চরম অসন্তোষ ও জলঘোলা শুরু হয়। অবশ্য উদ্ভূত বিতর্কের মুখে জেলা জামায়াতে ইসলামীর তরফ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ভিডিওতে থাকা নারীটি মূলত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আইনসম্মত ‘দ্বিতীয় স্ত্রী’। তবে এ নিয়ে নানা ধরনের বিপরীতমুখী আলোচনা থামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মন্তব্য করুন