আমরা দিচ্ছি ফ্যামিলি কার্ড, আর জামায়াত করছে দ্বিতীয় বিয়ে: চিফ হুইপ

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ণ
আমরা দিচ্ছি ফ্যামিলি কার্ড, আর জামায়াত করছে দ্বিতীয় বিয়ে: চিফ হুইপ

মোঃ সোহেল রানা (বরগুনা): বরগুনার বেতাগীতে সরকারি সফরের শেষ দিনে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি। এ সময় তিনি বিভিন্ন বিষয়ে বক্তব্য দিতে গিয়ে বলেন, "আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড, আর জামায়াত করেছে দ্বিতীয় বিয়ে।"

রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বেতাগী উপজেলায় উপস্থিত হয়ে তিনি এসব উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

সরকারি সফরকালে তিনি বেতাগী উপজেলার ৩৪টি পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদানসহ সরকারি বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কাজ ও জনগণের প্রত্যাশা পূরণে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

বক্তব্যে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, "আমরা কাজ করি, আর জামায়াত দ্বিতীয় বিয়ে করে। আপনারা শুধু কাজ চাইবেন, আর আগেই পাবেন।" তিনি আরও বলেন, জনগণের ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং প্রধানমন্ত্রীর সমর্থনে আল্লাহ তাঁকে চিফ হুইপের দায়িত্ব দিয়েছেন।

তিনি বলেন, "আমরা কাজে বিশ্বাস করি।" তাঁর বক্তব্যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সরকারি সফরের শেষ দিনে বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন ও বক্তব্যের মধ্য দিয়ে বেতাগীতে তাঁর এই সফরের সমাপ্তি ঘটে।

এআইএল/সকালবেলা