ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছিল ইনকিলাব মঞ্চ। তবে গতকাল শুক্রবার আন্দোলন স্থগিত করতে বাধ্য হয় সংগঠনটি। আজ শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে তারা।
শুক্রবার দুপুরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় জলকামান, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল থেকে এক ভিডিও বার্তায় আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “আমরা আমাদের ভাইকে হারিয়েছি, তবুও আমরা চাই ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক। তবে নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক, হাদি হত্যার সুষ্ঠু বিচার না করলে আমরা রাজপথ ছাড়বো না।”
পরবর্তীতে পুলিশি হামলার প্রতিবাদে সন্ধ্যা থেকে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ