প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় তিন বাহিনী প্রধান
প্রকাশ: শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ণ
বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় গিয়েছেন। জানা গেছে, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে ‘গুরুত্বপূর্ণ বিষয়ে’ বৈঠক করবেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এই বৈঠক শুরু হতে পারে।
সূত্র আরও জানিয়েছে, এটি প্রধান উপদেষ্টার কল অন কোনো বৈঠক নয়। তিন বাহিনীর প্রধানরা নিজেদের মধ্যে আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন।
এদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের বৈঠকের একটি সিডিউল বেশ আগে থেকেই ঠিক করা ছিল। তবে আজকের বৈঠক কী বিষয়ে হবে এবং কী আলোচনা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
সকালবেলা/এস
|