চুলের জট ছাড়াবে কলার খোসা

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ণ
চুলের জট ছাড়াবে কলার খোসা

জীবনযাপন ডেস্ক: কোমল, মসৃণ আর জটহীন চুলের আশায় আমরা কত নামিদামি প্রসাধনীই না ব্যবহার করি। কিন্তু কলার খোসা, যা সাধারণত আমরা ফেলে দিই, সেটিই হতে পারে চুলের যত্নে দারুণ এক সমাধান। চুলের গোড়া মজবুত করতে এবং রুক্ষতা কমিয়ে জটমুক্ত করতে কলার খোসা জাদুর মতো কাজ করে।এতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ভিটামিন বি৬, সি এবং ওমেগা ৩ ও ৬ ফ্যাটি অ্যাসিড। এই উপাদানগুলো চুলের স্বাস্থ্য ফেরাতে অত্যন্ত কার্যকর। ৪-৫টি কলার খোসা ভালো করে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিন। চাইলে ওভেনে ১৮০°C থেকে ২১০°C তাপমাত্রায় ২০ মিনিট বেক করেও শুকানো যায়। এরপর মিক্সারে দিয়ে মিহি গুঁড়া তৈরি করুন। প্যাক তৈরি: এক বাটি টক দইয়ের সঙ্গে কলার খোসার গুঁড়া এবং ১-২ চা চামচ মধু মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন। ব্যবহারের পদ্ধতি: চুল সামান্য ভেজা অবস্থায় গোড়া থেকে আগা পর্যন্ত প্যাকটি লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।সপ্তাহে মাত্র একদিন এই প্যাক ব্যবহারে চুলের উজ্জ্বলতা বাড়ে। এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতেও সাহায্য করে। নিয়মিত ব্যবহারে রুক্ষ ও জটা চুল হয়ে ওঠে কোমল ও প্রাণবন্ত।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন