ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন ডেস্ক: দীর্ঘদিন বড় পর্দায় অনিয়মিত থাকলেও নতুন বছরে বড়সড় পরিকল্পনা নিয়ে এগোতে চান ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে কলকাতার প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করার তীব্র আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন তিনি।
অপু বিশ্বাস মনে করেন, একজন শিল্পীর ক্যারিয়ার গঠনে পরিচালকের ভূমিকাই মুখ্য। নির্মাতা যখন সঠিক গল্পে সঠিক শিল্পী নির্বাচন করেন, তখনই একজন অভিনেতার প্রকৃত উত্তরণ ঘটে। বাংলাদেশে এফ আই মানিক, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম এবং সোহানুর রহমান সোহানের মতো দিকপাল নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেলেও, এবার তাঁর নজর ওপার বাংলার দিকে। বিশেষ করে সৃজিত মুখার্জির আধুনিক নির্মাণশৈলী ও গল্প বলার ঢং তাঁকে মুগ্ধ করেছে।
সৃজিতের নায়িকা হওয়া প্রসঙ্গে অপু বলেন, "সুযোগ, সময় এবং গল্পের প্রয়োজনে যদি কখনও সৃজিত মুখার্জি আমাকে নিয়ে ভাবেন বা প্রস্তাব দেন, তবে সেই সুযোগটি আমি অবশ্যই গ্রহণ করতে চাই।" বর্তমানে এই নায়িকা 'দুর্বার' এবং 'সিক্রেট' নামে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যে 'দুর্বার'-এর প্রায় ৬০ শতাংশ এবং 'সিক্রেট'-এর ৪০ শতাংশ শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ