দীঘিনালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস বুথ উদ্বোধন
রুপম চাকমা, দীঘিনালা: নগদ টাকার ব্যবহার কমিয়ে নিরাপদ ও প্রযুক্তিনির্ভর লেনদেনে জনগণকে অভ্যস্ত করতে খাগড়াছড়ির দীঘিনালায় ক্যাশলেস বুথ চালু করেছে পূবালী ব্যাংক।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দীঘিনালার বোয়ালখালী বাজারে এ বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংক চট্টগ্রাম উত্তর অঞ্চলের প্রধান ও ডিজিএম এ কে এম মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
দীঘিনালা উপশাখা প্রধান ইভান ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গ্রাহকরা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী পরিচালিত এ বুথে গ্রাহকদের নগদ অর্থ ছাড়া ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকিং লেনদেন, কেনাকাটা, বিল পরিশোধ ও নিরাপত্তার বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হবে। ডিজিএম এ কে এম মাসুদ জানান, ডিজিটাল লেনদেন সময় বাঁচানোর পাশাপাশি অর্থ বহনের ঝুঁকি কমায় এবং আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করে।
এআইএল/সকালবেলা