পুরান ঢাকায় মালঞ্চ পরিবহনের বাসে আগুন

প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ণ
পুরান ঢাকায় মালঞ্চ পরিবহনের বাসে আগুন
রাজধানীর সূত্রাপুরে আগুন লাগা মালঞ্চ পরিবহনের বাস

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৭টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে সূত্রাপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোয়া ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, "সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের এক ইউনিট দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।"

তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন