তুরস্কের বিশ্ববিদ্যালয় থেকে কওমি আলেম আতাউল্লাহর পিএইচডি অর্জন

প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ
তুরস্কের বিশ্ববিদ্যালয় থেকে কওমি আলেম আতাউল্লাহর পিএইচডি অর্জন

আমিরুল ইসলাম লুকমান, সকালবেলা অনলাইন: তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশি কওমি আলেম মাওলানা আতাউল্লাহ হাশেম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সুলাইমানিয়্যাহ ক্যাম্পাসে জুরি বোর্ডের সর্বসম্মতিতে তাঁর আরবি ভাষায় লিখিত থিসিসটি সফলতার আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। বিশিষ্ট ফিকহ ও উসুলবিদ প্রফেসর ড. বিলাল আয়বাকানের তত্ত্বাবধানে তাঁর পিএইচডি গবেষণার শিরোনাম ছিল 'উসূলবীদদের নিকট ইল্লাহ এর সীমাবদ্ধকরণ'। ইসলামী আইনশাস্ত্রের সূক্ষ্ম বিষয়ের ওপর সম্পন্ন এ থিসিসটি জুরি বোর্ডে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

কুমিল্লার লালমাই উপজেলার সন্তান ড. আতাউল্লাহ হাশেম ঢাকার ফরিদাবাদ মাদরাসা, ভারতের দারুল উলূম দেওবন্দ এবং মিশরের কায়রো বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা লাভ করেন। বর্তমানে তিনি বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ শাইখ মোহাম্মদ আওয়ামাহর তত্ত্বাবধানে আন্তর্জাতিক ইলমী গবেষণাকাজে যুক্ত রয়েছেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন