যৌন নিপীড়ন: বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে

আমিরুল ইসলাম
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ণ
যৌন নিপীড়ন: বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী: রাজশাহীতে এক নারীকে যৌন নিপীড়নের মামলায় অভিযুক্ত সাংবাদিক গোলাম রাব্বানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জামিন আবেদন নামঞ্জুর করে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক শরমিন আকতার এই আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত ৩ মার্চ এক নারী বাদী হয়ে চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্ত গোলাম রাব্বানী মাছরাঙা টেলিভিশনের স্থানীয় রিপোর্টার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার ও খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলা দায়েরের পর গোলাম রাব্বানী হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে গত ২০ এপ্রিল তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি সেখানেই বন্দি রয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন